এমসিজি খ্যাত অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামটিকে বলা হতো পৃথিবীর সবচেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। যেখানে এক সঙ্গে ৯০ হাজার মানুষ খেলা দেখতে পারে।
কিন্তু মেলবোর্নের থেকে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের নামটি ছিনিয়ে নিতে চলেছে ভারতের মোতেরা স্টেডিয়াম স্টেডিয়াম।
মোতেরা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে সর্দার বল্লভ ভাই স্টেডিয়াম।এক লাখ দশ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন আহমেদাবাদের এই স্টেডিয়ামে।
সংস্কারের আগে মোতেরাতে ৫৩ হাজার দর্শক বসে খেলা দেখতে পারতেন। ।
মোতেরার নতুন এই স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ভারত দল।
মোতেরার নবনির্মিত স্টেডিয়ামের ছবি দেখে টুইট করে হার্দিক পাণ্ডিয়া লিখলেন .. আনরিয়েল…
রোহিত শর্মা লিখেছেন, “দারুন দেখতে লাগছে! অনেক কথাই শুনেছি। এখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি।”
টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী লিখেছেন, “সত্যিই অসাধারণ দেখতে লাগছে। প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষের উচিত্ এই মুহূর্তটা উউপভোগ করা। বিশ্ব মানের বসার ব্যবস্থা রয়েছে ১১০,০০০ জনের।”
নবনির্মিত মোতেরার এরিয়াল ভিউ ছবি পোস্ট করেছে বিসিসিআই। এরপর থেকেই স্টেডিয়ামটি নিয়ে কৌতূহল বাড়ছে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকদের।

