ক্রিকেট ও সিনেমার মধ্যে যে সম্পর্ক হতে পারে, তা প্রমাণ করেছেন ভিরাট কোহলি এবং আনুশকা শর্মা। অনেক আলোচনা, সমালোচনার জন্ম দিয়ে সম্পর্ক করেছিলেন তারা। শোনা যাচ্ছিল এবার পরিণতির দিকে যাচ্ছে তাদের সম্পর্ক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, এই সপ্তাহেই নাকি বিয়ে করতে চলেছেন ভিরাট কোহালি ও আনুশকা শর্মা। তবে বিদেশের মাটিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই মোস্ট ফেভারিট কাপল। শোনা যাচ্ছে ইতালিতেই হবে এই দুই নক্ষত্রের বিয়ের অনুষ্ঠান।
গত বুধবার এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরে যায় এই দুই সেলেবের ওয়াল। কিন্তু এই খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিলেন আনুশকার মুখপাত্র।
আনুশকার মুখপাত্র সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘এই খবরের কোনও সত্যতা নেই।’’
কিছু দিন আগে অনুষ্কা নিজেই বলেছিলেন, ‘‘বিয়ে তো করবই, কিন্তু কখন সেটা বলতে পারব না।’
একটি বিজ্ঞাপনে প্রথম আনুশকার সঙ্গে দেখা হয় ভিরাটের। এর পর গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যর্থতার কারণে ট্রোলড হতে হয় আনুশকাকে। ভিরাটকে দর্শকরা এমনও বলেন যে, প্রফেশনাল ট্যুরে বান্ধবীকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই। সে সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। তবে অনেক উত্থান পতন পার করে এখন পরিণতির দিকে যাচ্ছেন তারা।
