বিয়ে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

অবশেষে দীর্ঘদিনের বান্ধবী ক্যারি সাইমন্ডসকে বিয়ে করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

গত কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন ৩১ বছরের ক্যারি। বরিস–ক্যারির হাত ধরেই ডাউনিংয়ের ঘর আলোকিত হতে চলেছে। তার কারণ পৃথিবীতে আসতে চলেছে আর এক সদ্যজাত। রবিবার ইতিমধ্যেই ৫৫ বছর বয়সী জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরেও চার সন্তান রয়েছে।

এবার ফের বরিস–ক্যারির ঘরে আলো করতে আসছে আর এক সদ্যজাত। দীর্ঘদিন জনসনের কনজারভেটিভ পার্টির প্রাক্তন যোগাযোগ প্রধানের দায়িত্বও পালন করেছেন ক্যারি। এমনকী জনসন এবং ক্যারি হলেন প্রথম যুগল যারা অবিবাহিত অবস্থায় প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসাবে ২০১০ সালে সর্বশেষ সন্তানের মুখ দেখেন ডেভিড ক্যামেরন। সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। প্রধানমন্ত্রী হিসাবে জিতে আসা বরিস জনসনকে নানাভাবে সাহায্য করেছিলেন তার বান্ধবী সাইমন্ডস বলে শোনা যায়। তাছাড়া ২০১২ সালে লন্ডনের মেয়র হিসেবে জনসনের জয়ের পেছনেও সাইমন্ডসের বড় অবদান রয়েছে বলে দাবি করা হয়।

খবর আজকালের