বিয়ে করলেন জহির খান




বিয়ে সেরে ফেললেন জাহির খান। বৃহস্পতিবার সকালে অভিনেত্রী সাগরিকা ঘাটকের সঙ্গে রেজিস্ট্রি করেন তিনি। বিয়ে নিবন্ধন সম্পন্ন হলেও মূল অনুষ্ঠান হবে ২৭ নভেম্বর। জহিরের ক্রিকেট সতীর্থ আর বলিউড তারকারাদের উপস্থিতিতে হবে এই অনুষ্ঠান। মুম্বাইয়ের হোটেল তাজমহল প্যালেস ইতোমধ্যে বুকিং দেয়া হয়েছে।
বিয়ের পর দম্পতির প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহিরের ফিটনেস স্টুডিওর প্রধান অঞ্জনা শর্মা।
গত বুধবার বিকেলেই সাগরিকার অন্য একটি ছবি ছড়িয়ে পড়ে ওয়েব দুনিয়ায়। ‘ম্যাড ব্রাইড’ হিসেবে তিনি তখনই ভাইরাল হয়ে যান। এ দিন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করেন জাহির-সাগরিকা। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের তাজ মহল প্যালেসে হবে গ্র্যান্ড রিসেপশন। বলিউড ও ক্রিকেট জগতের প্রথম সারির তারকারা সেখানে উপস্থিত থাকবেন।
তবে বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে ককটেল পার্টি দেবেন এই দম্পতি। আগামী রবিবার মেহেন্দির অনুষ্ঠান রয়েছে। সে দিন থেকেই সোমবার বিকেলের রিসেপশনের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে।
https://www.instagram.com/p/Bb02Uaqhjtr/
ক্রিকেটার জাহির খান বহুবছর ভারতের হয়ে খেলেছেন। ভারতের সর্বকালের সেরা বাঁ হাতি পেসার তিনি। আর সাগরিকাও চক দে ইন্ডিয়া সিনেমার দৌলতে পরিচিত মুখ।
সাগরিকা ঘাটগে শাহরুখ খান অভিনীত চক দে ইন্ডিয়া ছবিতে ভারতীয় মহিলা হকি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন। তবে তিনি একসময় পেশাদার হকি খেলেছেন। ভারতের জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড় ছিলেন তিনি