যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ সবুজ মিয়া (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা।
সোমবার( ৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটককৃত সবুজ মিয়া ঢাকা ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক যুবক অস্ত্র ও গুলি নিয়ে সাদিপুরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সবুজ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

