বোরহানউদ্দিনে ১’শ পরিবারে ‘দোস্ত এইডে’র ত্রাণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

‘দোস্ত এইড সোসাইটি’র উদ্যোগে ভোলা জেলার বোরহানউদ্দিনে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল হাকিমুদ্দিন বাজারে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, পেয়াজ। এ কার্যক্রমটি পরিচালনা করেন ‘দোস্ত এইড সোসাইটি’র সহ-সভাপতি মোঃ ফিরোজ আলম সুমন। (সুমন দোস্ত এইডের সহ-সভাপতি দায়িত্ব পালন ছাড়াও আল কাদেরিয়া গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, এবং ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পিস এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।)

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জসিম হাওলাদার, উজ্জল হাওলাদার, মোঃ ফোরা মিয়া হাওলাদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহামারী করোনায়-১৯ হতদরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষদের এসব সহায়তা পেয়ে দারুণ আনন্দিত।

এ বিষয়ে ‘দোস্ত এইডে’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন বলেন, আমরা শুধু কোভিড দুর্যোগ বা রমজান মাস নয়, বরাবরের ন্যায় সারা বছর অসহায়দের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প চলমান থাকবে আমাদের। এ ক্ষেত্রে সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী আমরা।