সর্বশেষ সপ্তাহে বেশির ভাগ ব্যবহারিক ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। এ সময় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামা, দস্তা, সিসা, নিকেলসহ বেশির ভাগ ধাতুর গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে একই সময় দাম কমেছে অ্যালুমিনিয়াম ও টিনের।
এলএমইর প্রাইস ইনডেক্স অনুযায়ী, ১২ মে শেষ হওয়া সপ্তাহে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামার গড় দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৯২১ ডলার ৫০ সেন্টে, যা পণ্যটির আগের সপ্তাহের গড় দামের তুলনায় ১ শতাংশ বেশি। একইভাবে সর্বশেষ সপ্তাহে এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন সিসা বিক্রি হয়েছে গড়ে ২ হাজার ৩৪০ ডলারে। আগের সপ্তাহের তুলনায় এ সময় ব্যবহারিক ধাতুটির গড় দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে দস্তা ও নিকেলের দামেও। এলএমইতে সর্বশেষ সপ্তাহে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন দস্তার গড় দাম ছিল ৩ হাজার ৯৩ ডলার ৫০ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। অন্যদিকে এ সময় এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন নিকেল বিক্রি হয়েছে গড়ে ১৩ হাজার ৯২০ ডলারে। সপ্তাহান্তে ব্যবহারিক ধাতুটির গড় দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে।
এলএমইতে সদ্যসমাপ্ত সপ্তাহে বেশির ভাগ ব্যবহারিক ধাতুর সাপ্তাহিক গড় দাম বাড়লেও ব্যতিক্রম ছিল অ্যালুমিনিয়াম ও টিন। সর্বশেষ সপ্তাহে এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের গড় দাম দাঁড়িয়েছে ২ হাজার ২৬৯ ডলারে, যা পণ্যটির আগের সপ্তাহের গড় দামের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। এর মধ্য দিয়ে অ্যালুমিনিয়ামের দামে দীর্ঘদিন ধরে চলা তেজিভাব কেটেছে। অন্যদিকে এ সময় এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন টিন বিক্রি হয়েছে গড়ে ২০ হাজার ৭২০ ডলারে। স
