গত শুক্রবার কুড়িগ্রামের চিলমারী পুরাতন বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপূত্র নদে নিখোঁজের দুই দিন পর নৌকার মাঝি মফিজুল ইসলামের মরদেহ আজ রোববার সকালে উদ্ধার করা হয়েছে।
নিহত মফিজুল ইসলামের কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবেরপাতি চরের আবুবক্করের ছেলে।
শুক্রবার বিকেলে রৌমারী নৌঘাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় সদর উপজেলার যাত্রাপুর ঘাট আসার পথে উলিপুরের পালেরঘাটে আসলে নৌকার পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময নৌকার মাঝি মফিজুল নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়।
এ বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী জানান, রবিবার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের লোকেরা মরদেহটি মফিজুল ইসলামের বলে শনাক্ত করেছেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

