ব্রিটেনের রাজ পরিবারে নতুন সদস্যের জন্মের দিনে জন্ম গ্রহন করে মুকুট পেয়েছে এক মার্কিন হাসপাতালের ৯ শিশু।
গত সোমবার ৬ মে ব্রিটেনের রাজ পরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মের্কেলের ছেলের জন্ম হয়েছে। ওই দিনই ক্যালিফর্নিয়ার প্যাসিফিক মেডিক্যাল সেন্টারের ভন নেস ক্যাম্পাস হাসপাতালে ৮টি মেয়ে একটি ছেলের জন্ম হয়।
হাসপাতালের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, এই বিশেষ দিনে জন্মানোর জন্যএই ৯ শিশুর প্রত্যেককে মুকুট দিয়ে স্বাগত জানানো হয়েছে।
জুন শিরাকি নামে এক হাসপাতালের কর্মী নিজের হাতে উল দিয়ে এই মুকুটগুলি তৈরি করেছেন। সেই মুকুট দিয়েই সাজানো হয় এই ৯ রাজকন্যা, রাজকুমারীকে।
এদিকে
হাসপাতালের এই মিষ্টি উদ্যোগে নিজেদের খুশি ব্যক্ত করেছে সান ফ্রান্সিসকোর ব্রিটিশ কনস্যুলেট।
ব্রিটেনের রাজপরিবারের নতুন সদস্যের নাম যদিও এখনও ঠিক হয়নি বা জানানো হয়নি, তবে তাতে তাকে গোটা বিশ্ব জুড়ি স্বাগত জানানোর কোনও কমতি নেই।

