ডিভোর্সের পর খোরপোষের দাবিদাওয়া নিয়ে আমরা সবাই জানি। প্রেমের পর ‘পোষাচ্ছে না’ বলে ব্রেক আপ-আমাদের সবার জীবনেই কম বেশি হচ্ছে। কিন্তু তা বলে ‘ব্রেক আপ ফি’!
হ্যা; শুনতে অবাক লাগলেও চিনা নাগরিকরা পড়েছেন এমনই নিয়মের ফাঁদে। সে দেশে সামান্য কারণে সম্পর্কের ভাঙন, ঘন ঘন ডিভোর্স আটকাতেই এমন নয়া বিধি এসেছে।
এই নিয়মে ছেলে-মেয়ে সকলকেই সমান দৃষ্টিতে দেখা হবে। যে সম্পর্ক ভাঙবে সে-ই বাধ্য থাকবে তার প্রাক্তন সঙ্গীকে এই জরিমানা দিতে।
এর মধ্যে প্রেমের সময়ের যাবতীয় খরচ— যেমন রেস্তোরাঁর বিল, উপহারের খরচ, বেড়ানোর মূল্য সবটাই ধরা থাকবে জরিমানার অঙ্কে।
এই নিয়ম চালু হওয়ার পর দেখা গিয়েছে, চিনে এই জরিমানার কবলে পড়ছেন মূলত পুরুষরাই, এতে স্পষ্ট, সেখানে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিচ্ছেন পুরুষরাই। যেখানে পারস্পরিক সমঝোতায় সম্পর্ক ভাঙছে, সেখানে জরিমানা দিচ্ছেন উভয়েই।
আরও পড়ুন;
কত ঘন্টা ঘুমান সফলরা
ঠিক যেন সিনেমা!
অধিক বয়সে মা হয়ে যারা রেকর্ড গড়েছেন
গায়ের রঙ নিয়ে উপহাস, অতঃপর…
চাদর কেটে পোশাক বানান মেগান!
