চারপাশে দাঁড়িয়ে রয়েছেন ডাক্তাররা। তারই মাঝে বেহালা বাজাতে শুরু করলেন টার্নার নামের ৫৩ বছর বয়সী ব্রেন টিউমার অপারেশনের রোগী। সম্প্রতি ব্রিটেনের এক হাসপাতালে ঘটেছে এই ঘটনা।
সাথে সাথেই তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই ওই নারীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অপারেশন টেবিলে শুয়ে বেহালা বাজানো ডাগমার টার্নার নামে ওই নারীর বয়স ৫৩ বছর। তিনি একটি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট সংস্থায় কাজ করেন। যন্ত্রসঙ্গীতের পিছনে তার ভালবাসা দীর্ঘ ৪০ বছরের। তাই মস্তিষ্কের টিউমার অপারেশন করার সময় তার বেহালা বাজানোর দক্ষতায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য কিংস কলেজ হাসপাতালের নিউরোসার্জন প্রফেসর কেয়ুমার্স আশকান ঠিক করেন, অপারেশনের সময়ই বেহলা বাজাবেন টার্নার। যার জেরে তার ব্রেন ম্যাপিং করতে সুবিধা হয়।
প্রফেসর কেয়ুমার্স আশকান বলেন, আমার জীবনে এই প্রথম কোনো রোগী অস্ত্রোপচার চলাকালীন কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজালেন। টিউমারের নব্বই শতাংশ বের করতে আমরা সমর্থ হয়েছি।
এভাবে অপারেশন করানোর পর টার্নার বলেছেন, বেহালা বাজানো আমার প্যাশন। ১০ বছর বয়স থেকে আমি বেহালা বাজিয়ে চলছি।

