বড় ধসের কবলে শেয়ারবাজার


সূচকের উর্ধ্বমুখী প্রবনতায় শেষ হয়েছে লেনদেন

বড় ধসের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ২৩২ পয়েন্ট।

বাংলাদেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর গত সপ্তাহের সোমবার বড় ধসের কবলে পড়ে পুঁজিবাজার। ওই দিন ডিএসইএক্স এক দিনেই ৬ দশমিক ৫১ শতাংশ বা ২৭৯ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ৮ পয়েন্টে নেমে আসে।

পরের দুই দিন বাজার ঘুরে দাঁড়িয়ে ২২৫ পয়েন্টের মত বাড়লেও বৃহস্পতির ফের দরপতনে সূচক ১০১ পয়েন্ট বা ২ দশমিক ৬ শতাংশ পড়ে যায়।

এরপর রোববার নতুন সপ্তাহের লেনদেনের শুরুতেই বাজার আবার বড় ধাক্কা খায়। ১০ মিনিটের মধ্যে ডিএসইএক্স হারিয়ে ফেলে ২০০ পয়েন্টের বেশি। পরের দশ মিনিটে সূচক সামান্য বাড়লেও তা স্থায়ী হয়নি।

বেলা সাড়ে ১২টায় ডিএসইএক্স ছিল ৩৮৯৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৩২ পয়েন্ট বা ৫.৬১ শতাংশ কম।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ সময় পর্যন্ত কমেছে ৬১০ পয়েন্ট। ১২ টায় ডিএসইতে ২১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৪২টির দরই কমেছে । বেড়েছে মাত্র ৫টির; আর অপরিবর্তিত ছিল ৪টি কোম্পানির শেয়ারের দর।