ভারতীয় রাজনীতি নিয়ে শাহরুখের নতুন সিরিজ!


paperslife

সম্প্রতি অভিনয়ের পর এবার বলিউডের কিং খানের ভারতীয় রাজনীতি নিয়ে নতুন একটি সিরিজ প্রযোজনার খবর পাওয়া গেছে। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এই নতুন সিরিজটি নিয়ে আসবে।

জানা গেছে, রাজনীতি নিয়ে এই সিরিজটি তৈরি হবে অনলাইন প্ল্যাটফর্মের জন্য। এতে ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় রাজনীতির যাত্রা দর্শকদের দেখানো হবে। তবে, শুধু সত্য কাহিনি নিয়ে এটি হচ্ছে না বলেও খবর পাওয়া গেছে।

মূলত ভারতের দুটি জনপ্রিয় রাজনৈতিক দলের দ্বন্দ্ব–হিসাব নিকাশ নিয়েই কাজ করবে সিরিজটি। এছাড়াও রাজনীতি নিয়ে নির্মিত এই সিরিজটির জন্য ইতোমধ্যে ভারতীয় একজন রাজনীতিবিশেষজ্ঞ কলাম লেখককে পরামর্শক হিসেবে রাখা হয়েছে।

আরও জানা যায়, পান্ডুলিপির কাজ শেষ হলেই তারকাদের নাম ঘোষণা করা হবে। তবে এই সিরিজে শাহরুখ খান নিজে অভিনয় করবেন কি না, তা এখনো জানা যায়নি।