ভারতের ছত্তিসগড়ে মাওবাদী হামলায় দুই সিএএফ জওয়ান নিহত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতের ছত্তিসগড়ে মাওবাদী হামলায় উপেন্দ্র সাহু ও দেবেন্দ্র সিং জনার্দন নামে ছত্তিসগড় আর্মড পুলিশ ফোর্সের (সিএএফ) দুই জওয়ান নিহত ও শেখ মুজিবুর রহমান নামে সিআরপিএফের অপর এক জওয়ান আহত হয়েছে।

আহত জওয়ানকে দান্তেওয়াড়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (শনিবার) বিকেলে বস্তার জেলার মারদুম থানা এলাকায় ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত জওয়ানদের লাশ এদিন সন্ধ্যার দিকে ডিমরাপাল হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্ত শেষে আজ (রোববার) তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হবে। নিহত জওয়ান উপেন্দ্র সাহু’র বাড়ি ছত্তিসগড়ের জগদলপুরের পাথরগুড়ায়। দেবেন্দ্র সিং জনার্দনের বাড়ি মধ্য প্রদেশের সাতনা জেলায়। আজ দেবেন্দ্র সিংহের লাশ তার নিজ গ্রামে পাঠানো হয়।

পুলিশের আইজি সুন্দররাজ পি বলেন, বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত চলমান রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তার জন্য সিআরপিএফ ও সিএএফের যৌথবাহিনী বের হয়েছিল। এসময় মাওবাদীদের দ্বারা পেতে রাখা ‘আইআইডি’র আঘাতে দুই জওয়ান নিহত এবং সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হয়েছে।