ভারতের প্রতিনিধিত্ব ছাড়া মুজিববর্ষ পূর্ণতা পাবে না


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আজ বুধবার (৪ মার্চ) ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, যারা নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করছেন, তারা মূলত মুজিববর্ষেরই বিরোধিতা করছেন। ভারতের প্রতিনিধিত্ব ছাড়া মুজিববর্ষ উৎযাপন পূর্ণতা পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মোদি ভারতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছেন। মুক্তিযুদ্ধে ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগী, দুঃসময়ের বন্ধু। ভারত আমাদের উন্নয়নেরও সহযোগী। তাই ভারতের প্রতিনিধিত্ব ছাড়া মুজিববর্ষ উৎযাপন সম্পূর্ণ হবে না।

এ সময় তিনি জানান, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের সদস্য হতে পারবেন না। তিনি আরও বলেন, আওয়ামী লীগে কোনো বিতর্কিত ব্যক্তির জায়গা হবে না। বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ নবায়ন প্রসঙ্গে কাদের বলেন, তাদের বাদ দিয়েই সদস্যপদ নবায়ন করা হবে। তারা যেন কোনোভাবেই সদস্যপদ নবায়ন করতে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে দেশের আর্থসামাজিক, রাজনৈতিক বাস্তবতা ও বিশ্ব পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে ২১তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রকাশ করা হয়।