ভারতে অপরাধীকে ধরতে গিয়ে ৮ পুলিশ নিহত


Eight UP policemen killed in India #paperslife

ভারতের কানপুরের চৌবেপুর থানার ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ।

এনকাউন্টার চলাকালীন প্রাণ গেছে অন্তত ৮ জন পুলিশ সদস্যের। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ। লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। তার জেরে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবলের।

নিহত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি জানান, পুলিশ যে হানা দিতে চলেছে, অপরাধী সে সম্পর্কে আগাম খবর পেয়ে গিয়েছিল।

তিনি বলেন, বিরাট বাহিনী নিয়ে অভিযান চালানো হয়েছিল। কিন্তু লুকিয়ে থাকা অবস্থান থেকে অপরাধী যে এ ভাবে গুলি ছুঁড়বে, তা ঠাহর করতে পারেনি পুলিশ।