চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এবার ভারতে তিন বছরের এক শিশু আক্রান্ত হয়েছে। তবে শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, শিশুটি ৭ মার্চ (শনিবার) ইতালি থেকে বাবা-মায়ের সাথে দুবাই হয়ে দেশে ফেরত যায়।
কেরালার এরনাকুলাম জেলার কালেক্টর এস সুহাস হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘ভীতি ছড়ানোর কিছু নেই। শিশুটির অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
ওই শিশুটির বাবা-মার শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা তা শনাক্ত করতে তাদেরও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারা।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দুবাই হয়ে দেশে ফেরার পথে কোচি বিমানবন্দরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে।

