ভারতে করোনা আক্রান্তে মৃত্যু বেড়ে ১০৯ জন



ভারতে করোনা আক্রান্তে মৃত্যু বেড়ে ১০৯ জন

ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণে সর্বাধিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। সেইসাথে আক্রান্ত হয়েছে আরও ৪০০০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বরাতে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৯। দেশে বর্তমানে করোনায় আক্রান্ত মোট ৩,৬৬৬ জন। ২৯১ জন ইতোমধ্যে সেরে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দেশটিতে সর্বাধিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। তামিলনাড়ুতে এখন পর্যন্ত ৫৭১ জন করোনায় আক্রান্ত আর দিল্লিতে আক্রান্ত ৫০৩ জন।

এছাড়াও খুব প্রয়োজন ছাড়া যাতে কেউ রাস্তায় না-বেরোন, সেই অনুরোধ করা হয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে।

পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক