ভারতে কীটনাশক ব্যবহারে ২০ কৃষকের মৃত্যু




গত এক মাসে ভারতের মহারাষ্ট্রে ফসলের মাঠে বিষাক্ত কীটনাশক ব্যবহারে কমপক্ষে ২০ কৃষকের মৃত্যু হয়েছে। লিথাল মিক্সার জাতীয় এসব কীটনাশক ছিঁটানোর সময় নানা রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঘটছে।
ভারতীয় গণমাধ্যমের এক সংবাদে বলা হয়েছে, এ ঘটনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত আগস্টে। এরপর থেকে এই কীটনাশক ব্যবহারে অসুস্থ হয়েছেন ছয় শতাধিক কৃষক। এর মধ্যে চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, চামড়ায় ফোসকা, মাথা ব্যাথা ও মাথা ঘোরার মতো রোগ।
অসুস্থ শতাধিক কৃষক এখনও ইয়াভাতমাল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার জন্য নতুন স্প্রে মেশিন এবং কীটনাশক ব্যবহারের সচেতনতায় কাজ করা সংস্থার অবঞ্জাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
এ ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফরেনবীশ।