ভারতে দ্বিতীয় ‘লকডাউন’ এর জন্ম!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস মোকাবেলায় ভারত জুড়ে চলছে লকডাউন। এই লকডাউন পরিস্থিতিতে ভারতের মধ্যপ্রদেশে জন্ম নেওয়া শিশুটির নাম ‘লকডাউন’ রাখলেন এক দম্পতি।

এর আগে উত্তর প্রদেশের এক দম্পতি তাদের সদ্য জন্ম নেওয়া শিশুটির নাম রেখেছিলেন লকডাউন। এছাড়া উত্তর প্রদেশের আরেক দম্পতি কন্যা সন্তানের নাম রেখেছেন করোনা। অন্যদিকে মেক্সিকোতেও যমজ শিশুর নাম রাখা হয়েছে করোনা ও ভাইরাস।

মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা রঘুনাথ মালি ও তাঁর স্ত্রী মঞ্জু। কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন মঞ্জু।

৬ এপ্রিল সেখানেই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। এরপরই বাবা রঘুনাথ মালি ও মা মঞ্জু মিলে সন্তানের নাম রাখেন লকডাউন

এ প্রসঙ্গে মালি দম্পতি বলেন, ‘আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তা একেবারেই অপ্রত্যাশিত। সন্তানই সারাজীবন এই ঘটনা আমাদের মনে করাবে। সেই কারণেই এই সিদ্ধান্ত।’

করোনা সংক্রমণের আশঙ্কায় স্তব্ধ দেশ। একটানা লকডাউনে জীবনে হয়ে পড়ছে অচল প্রায়। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের দম্পতির এই ‘লকডাউন’ কীর্তি সবার নজর কেড়েছে। তাদের মানসিক প্রশংসাও করেছেন অনেকে।