ভিডিও বার্তায় সুবিধাবঞ্চিতদের সাহায্য করার কথা জানিয়েছেন সাকিব


সাকিব আল হাসান

করোনা ভাইরাসের মহামারিতে কাঁপছে বিশ্ব। বাংলাদেশও এর থেকে নিস্তার পায়নি। গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকার ছুটি ঘোষণা করেছে। এতে করে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এমন অসহায়, দুস্থ মানুষদের পাশে এগিয়ে এসেছেন অনেকেই। সাকিব আল হাসান ঘোষণা দিয়েছিলেন তাদের সাহায্য করার।

এবার ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

রবিবার সন্ধ্যায় ভিডিও বার্তায় তিনি বলেন, “আসসালামু আলাইকুম, আমি আশা করি যে দেশের ভিতরে এবং বাইরে সবাই নিরাপদ। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশও বাদ যায় নি। দেশে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে এবং এই সময়ে, তাদের সহায়তা করা প্রয়োজন।”

সাকিব আরও বলেন, “মিশন সেভ বাংলাদেশ নামে একটি সংস্থা এ জাতীয় উদ্যোগ নিয়েছে। আমার দাতব্য সংস্থা, সাকিব আল হাসান ফাউন্ডেশন এই সংস্থায় যোগ দিয়েছে এবং আমরা সবাই সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি প্রতিটি ব্যক্তি ও সংগঠনকে এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তাদের নিজ নিজ অবস্থান থেকে।”

সাকিব বলেন, “আমাদের একাত্মক প্রচেষ্টা তাদের দৈনন্দিন জীবন বজায় রাখা সম্ভব করে দেবে। আমি সত্যই আমার হৃদয়ের নীচ থেকে বিশ্বাস করি যে আমরা যদি সবাই দল হিসাবে কাজ করি তবে আমরা এই মহামারী থেকে নিজেকে বাঁচাতে পারি। আমি সবাইকে আমার অনুরোধ বিবেচনা করার জন্য অনুরোধ করছি।”

বর্তমানে সাকিব ক্রিকেটের বাইরে আছেন। এক আন্তর্জাতিক জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা গোপন করার কারণে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন তিনি।

https://www.facebook.com/sahfofficial/videos/554494575447718/