ভূমিকম্প প্রস্তুতির জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী



সারা বাংলাদেশের শহরগুলিতে আরও খোলা জায়গা তৈরি করার জন্য ভূমিকম্পের প্রস্তুতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সাহায্য করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) মামি মিজুতোরির সঙ্গে তার কার্যালয়ে বৈঠককালে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত সেন্ডাই ফ্রেমওয়ার্কের প্রতি দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এসআরএসজি এ প্রসঙ্গে ফ্রেমওয়ার্কের আওতায় মধ্য-মেয়াদী স্টকটেকিং অনুশীলনে সরকারের অবদানের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ রোহিঙ্গাদের জন্য আরও ১৬০ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

এসআরএসজি সমগ্র বাংলাদেশের জন্য একটি ভূমিকম্প মডেলিং তৈরী করার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করার জন্য জাতিসংঘের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার বিষয়ে আগাম সতর্কতার গুরুত্ব তুলে ধরেন।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বহুমুখী-বিপদ সংক্রান্ত আগাম সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক অর্থায়ন যোগানের লক্ষ্যে দেশের জন্য একটি বিশ্লেষণ পরিচালনার জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন।

দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ প্রধান কিছু সেরা অনুশীলন অন্যান্য দুর্যোগ-প্রবণ দেশের সাথে বিনিময় করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য কমিউনিটি এনগেজমেন্ট মডেল প্রদর্শনের জন্য অন্যান্য আগ্রহী দেশের প্রতিনিধিদের স্বাগত জানানোর প্রস্তাব দেন। এসআরএসজি মিজুতোরি বাংলাদেশের কমিউনিটি স্বেচ্ছাসেবক-ভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতির মডেলটিকে দেশের অন্যান্য স্থানে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।

সূত্রঃ বাসস