সম্প্রতি ভারতের নারী পুলিশ সদস্যদের একটি নাচ রীতিমতো ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গত ৩০ মার্চ ভারতের দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের জন্য ‘অল উইমেন সম্পর্ক সেবা’র উদ্যোগে ‘শুনো সাহেলি’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভারতের জনপ্রিয় এক শিল্পীর ‘আখে কা ইয়ো কাজল’ নামের একটি গান বাজানো হয়।
গানটি শুরু হলে প্রথমে তিন থেকে চারজন নারী পুলিশ কর্মকর্তা নাচতে শুরু করেন। পরে তাঁদের সঙ্গে অন্য নারী সহকর্মীরাও মঞ্চে উঠে নাচতে থাকেন। এ সময় অনুষ্ঠানের অতিথিরা বেশ আনন্দ উপভোগ করেন।
এছাড়াও, পুলিশের ঊর্ধ্বতন নারী কর্মকর্তা সহ উপস্থিত প্রায় সকল সদস্যরাই একসাথে একইতালে নাচতে দেখা গেছে বলে আজ মঙ্গলবার এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

