রোববার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম রাজ্যে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আসামের তেজপুর এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ভূপৃষ্টের ৩৮ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। বরপেটায় কম্পনের মাত্রা ছিল ৪.৭।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

