মহানবীর রওজা জিয়ারতে প্রধানমন্ত্রী


paperslife

মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করার পরেই মহানবীর (স.) রওজা জিয়ারত করেন।

সেসময় প্রধানমন্ত্রী সেখানে রিয়াজুল জান্নাতে নফল নামাজ পড়েন এরপর জিয়ারত করেন পরে মোনাজাতে অংশ নেন। জানা যায়, মক্কায় ওমরাহ পালনের পর রোববার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জেদ্দা থেকে মদিনায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদে নববীতে প্রধানমন্ত্রী আসরের ও মাগরিবের নামাজ আদায় করেন এবং সেখানেই তিনি ইফতার করেন।

আরও জানা যায়, প্রধানমন্ত্রীর সাথে ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন মদিনায় আছেন।

এছাড়াও,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রওজা জিয়ারতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ফরহাদ হোসেন সংগ্রাম, মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।