মাংস কাটার যন্ত্রে গেল প্রাণ


paperslifepaperslifepaperslifepaperslifepaperslife

বাণিজ্যিক ভাবে মাংস প্রস্তুতকরণ যন্ত্রের ভেতর পড়ে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নারী।

দেশটির ইকোনমি লকার স্টোরেজ কোম্পানির পেনসিলভানিয়া প্লান্টে গত সোমবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারীর নাম গ্রিল গেনিনজার।

ওই নারী মাংস প্রস্তুতকরণ যন্ত্রের ওপর স্টেয়ার সেটের ওপর দাঁড়িয়েছিলেন। স্টেয়ার সেটটি একটি চাকার ওপর স্থাপিত। চাকাটি সচল হলে তিনি যন্ত্রের ওপর পড়ে যান। এমনটাই জানিয়েছেন পেনসিলভানিয়ার লাইকামিং কাউন্টির মরদেহ পরীক্ষক চার্লস ই কিসলিং জুনিয়র।

কিসলিং আরো জানান, স্টেয়ার সেটটির দূরত্ব ছিল মেঝে থেকে ছয় ফুট উঁচুতে। গ্রিল গেনিনজার কেন সেখানে উঠেছিলেন তা জানা যায়নি। ঘটনাটি ঘটার সময়ে সেখানে কেউ উপস্থিত ছিলো না বলেও জানান তিনি।

এ বিষয়ে কারখানাটির এক কর্মচারী বলেন, তারা গোলমালের আওয়াজ পান। এরপর ঘটনাস্থলে এসে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পান।

ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। টানা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে যন্ত্র থেকে ১৯ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করতে সক্ষম হন তারা।

এরপর ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। দুর্ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু করেছেন তাঁরা। পেনসিলভানিয়ার ওয়ার্থিংটন লেনে অবস্থিত দ্য ইকোনমি লকার স্টোরেজ কোম্পানি।

বিংশ শতাব্দির শুরুর দিকে প্রক্রিয়াজাত মাংসের ব্যবসা পরিচালনা করে আসছে কোম্পানিটি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এমনটাই জানা যায়।