রাস্তায় বেরিয়ে হঠাৎ দেখা বরুণ ধাওয়ানের সঙ্গে। তাই সেলফি না তুলে কি আর ছেড়ে দেন ভক্তরা? না। ‘জুড়ুয়া টু’-এর নায়কের সঙ্গে রাস্তার মাঝে দেখা হতেই সেলফি তোলার আবদার করে বসেন এক তরুণী। আর সেই ভক্তদের সঙ্গে ছবি তুলতে গিয়ে ফাঁপরে পড়লেন বরুণ।
মুম্বাই পুলিশের তরফে বরুণের সেলফি তোলার ছবিটি টুইট করা হয়। এখানেই শেষ নয়। তার নীচে লেখা হয়, পরের বার বরুণের ওই ধরনের কীর্তি যদি নজরে আসে, তা হলে ই-চালান যাবে অভিনেতার বাড়িতে।
সম্প্রতি রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে নিজস্বী তোলেন নায়ক। মুম্বই পুলিশের অভিযোগ, মাঝ রাস্তায় গাড়ির কাচ খুলে বিপজ্জনক ভাবে সেলফি তুলছিলেন বরুণ। এর পরেই ওই ছবি নিয়ে টুইটারে পোস্ট করা হয়।
পুলিশের ভাষ্যমতে, বরুণ যে হেতু যুব সমাজের এক জন পরিচিত মুখ, তাই তিনি এ ধরনের কাজ তিনি করতে পারেন না। বিশেষ করে মুম্বইয়ের মতো ব্যস্ত রাস্তায়।
অবশ্য মুম্বাই পুলিশের তরফে এমন টুইট সামনে আসতেই ক্ষমাও চেয়ে নিয়েছেন বরুণ। এর পর আর এমনটা হবে না জানিয়েছেন তিনি।
আরও পড়ুন;
পদ্মাবতী বিতর্ক: প্রতিবাদ জানিয়ে যুবকের আত্মহত্যা
আরাধ্যাকে কি শেখাচ্ছেন ঐশ্বরিয়া?
এই ডায়েট চার্ট মেনেই মিস ওয়ার্ল্ড হয়েছেন মানুষী
‘পদ্মাবতী’ বিতর্ক: দীপিকার বাবা-মা পুলিশি নিরাপত্তা
