মাদারীপুরে করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনার অন্যতম রেডজোন হিসেবে পরিচিত মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা একজন এবং করোনা উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত মাদারীপুরের জজকোর্ট এলাকার কাওসার, থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী, দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান এবং কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা কাওসার (৩৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি শহরের জজকোর্ট এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের থানতলী এলাকার আজাদ খান সকালে করোনা উপসর্গ মৃত্যুবরণ করেছেন। রাস্তি এলাকার আলমগীর বেপারী গত রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান গত রাতে এবং কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। কিন্তু অন্য চারজনের বিষয়ে আমরা এখনো কোন তথ্য পাইনি।