মানসিক ভারসাম্যহীন পুত্রের কুড়ালের আঘাতে মা খুন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে মানসিক ভারসাম্যহীন পুত্রের কুড়ালের আঘাতে মা মেহেরজান (৫২) খুন হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক পূত্র মন্তাজুল (২৬) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

মন্তাজুলের ছোট ভাই মোস্তাফা কামাল জানান, তার বড় ভাই মন্তাজুল ৭/৮ বছর আগে মাদকাসক্ত ছিল। ২/৩ বছর ধরে সে মাদক নেয় না।

তবে তার আচরণ স্বাভাবিক ছিল না। প্রায়ই একে ওকে ধরে মারত। তার এই পাগলামির জন্য স্ত্রীর সাথে ৫ বছর আগে ছাড়াছাড়ি হয়। ঘটনার দিন মা ঘরে বসে যোহরের নামাজ পড়ছিলেন।

এ সময় মাকে নামাজরত অবস্থায় সে কুড়াল দিয়ে শরীরে বারবার কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহেরজান বেগমের স্বামী সোলায়মান একজন কৃষক। চার ভাই এক বোনের মধ্যে মন্তাজুল দ্বিতীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার জানান, পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।