ক্রমাগত লকডাউনে করোনা হয়ত রুখে যাবে একদিন, কিন্তু পেটের খিদে কি সহ্য করা যায়? বেঁচে থাকতে হলে খাদ্য চাই। করোনার সাথে লড়াই করার পাশাপাশি লড়াই করতে হবে পেটের সাথে।
আর সে কারণেই রাস্তায় গড়ানো দুধ ভাগ করে খেতে দেখা গেল মানুষ আর পথকুকুরকে। ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রায়।
তাজমহল থেকে মাত্র ৬ কিলোমিটার দূরের এক রাস্তায় হঠাতই উল্টে গেল দুধ বোঝাই গাড়ি। রাস্তায় গড়িয়ে গেল অনেকটা দুধ। সেই দুধ খেতে দেখা গেলো এক অসহায় ভুভুক্ষু মানুষকে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একদিকে একপাল কুকুর দুধ খাচ্ছে, অন্যদিকে এক ভবঘুরে ব্যক্তিকে দেখা যাচ্ছে দুধ কুড়িয়ে নিতে! করোনা মহামারি রুখতে ভারতে লকডাউনে হতদরিদ্র মানুষদের অসহায়তা ফুটে উঠতে দেখা গেছে এই ভিডিওতে।
এমন মর্মান্তিক দৃশ্য সহ্য করা যায় না! হৃদয় মুচড়ে ওঠা ওই ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা। করোনা যেমন এক দিকে মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে অসহায় করে তুলছে বেঁচে থাকাদের জীবনযাত্রা।
https://twitter.com/kamalkhan_NDTV/status/1249664403026280449

