বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী। তার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি।
সম্প্রতি মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত তিনটার দিকে তিনি মারা যান।
শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। এর সঙ্গে যুক্ত ছিল নানা শারীরিক জটিলতা।

