মাশরাফির ব্রেসলেট বিক্রির বাকি টাকায় হাসপাতাল নির্মাণের ঘোষণা


মাশরাফির ব্রেসলেট বিক্রির বাকি টাকায় হাসপাতাল নির্মাণের ঘোষণা

মাশরাফির ব্রেসলেট বিক্রি করে পাওয়া টাকার বাকি ২৫ লাখ দিয়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘোষণা দেয়া হয়।

জানা গেছে নিলামে মাশরাফির ব্রেসলেট বিক্রি করে পাওয়া ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে।

আরও পড়ুন :

মেসির দলবদল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে

অবশিষ্ট ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে।

যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া হবে।

হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনাসভা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।