মিরপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট


fire#paperslife

রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শনিবার (১৪ মার্চ) বেলা ১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

নিকটবর্তী রূপনগরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ এখনো কাটেনি। এ ঘটনা রাজধানীর নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ১ ঘণ্টা চেষ্টা করেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত নই। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা তার সঠিক তথ্য জানা যায়নি।