রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আরো ৯টি ইউনিট যোগ হয়ে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাজু শিকদার জানান, সকাল ৯টা ৪৫মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অগুণ নিয়ন্ত্রণে না আসলে আরও ৯টি ইউনিট যোগ দেয়।
প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। পাওয়া যায়নি আগুন লাগার কারণ।

