মুক্তির অপেক্ষায় রণবীর-ক্যাটরিনার জগ্গা জাসুস




অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অনুরাগ বসু পরিচালিত রণবীর-ক্যাটরিনা জুটির সিনেমা ‘জগ্গা জাসুস’। এই জুটির সিনেমার জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৭টি বছর।
দীর্ঘ সময় ধরে নির্মিত সিনামাটির আরেকটি কৌতুহলের বিষয়টা হলো, রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের নতুন করে গড়ে ওঠা বন্ধুত্ব। এছাড়া সিনেমাটির কাহিনি নিয়েও বেশ আশাবাদী পরিচালক অনুরাগ বসু।
জগ্গা জাসুস সম্পর্কে ক্যাটরিনা কাইফ বলেন, চার বছর ধরে প্রচন্ড পরিশ্রম করেছি সিনেমাটি নিয়ে। শুধু আমি নয় রণবীর এবং সিনেমাটির সকল কলাকুশলিরা প্রচন্ড পরিশ্রম করেছে। আমার বিশ্বাস ‘জগ্গা জাসুস’ খুব ভাল একটা সিনেমা হবে। দর্শকেরাও আনন্দ পাবে সিনেমাটি দেখে।
রণবীর কাপুর সম্পর্কে ক্যাটরিনা সাংবাদিকদের বলেন, সে খুব বড় মাপের একজন অভিনেতা। সেটে সব সময় ও ভীষণ সতর্ক থাকে সে। আর ক্যামেরার সামনে সবসময় দারুন অভিনয় করে। এটা ওর একটা বিশাল গুণ।