সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল। অভিজ্ঞ সতীর্থ তার পথ ধরেই এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। ৯৯ রানে অপরাজিত লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন মুশফিক। ফিরে এসে তুলে নিলেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি
উইকেট যেন রীতিমত ব্যাটিং স্বর্গ। জিম্বাবুয়ে বোলাররা দুর্দান্ত বাংলাদেশে যেন খাবি খাচ্ছে! আরো নির্দিষ্ট করে বললে মুশফিক-মমিনুল জুটিতে দিশেহারা সফরকারী বোলাররা।
শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ৩৮৪ রান করেছে বাংলাদেশ। এতে ৮৬ রানের লিড নিয়েছেন টাইগাররা। মুমিনুল ১২৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন। মুশফিক ১২৪ রান নিয়ে ব্যাট করছেন। এরই মধ্যে দেড় শতাধিক রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন তারা। স্বভাবতই বড় লিডের স্বপ্ন দেখছেন স্বাগতিকরা। এখন চলছে দুপুরের বিরতি।
ক্রিকেটের অভিজাত সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। এদিন দুর্দান্ত শতক দিয়ে সেই রেকর্ডে ভাগ বসান মুমিনুল। বাংলাদেশ অধিনায়কের বর্তমান সেঞ্চুরি ৯টি। ৭টি সেঞ্চুরি নিয়ে এর পরেই আছেন মুশফিকুর রহিম
এর আগে ক্রেগ আরভিনের সেঞ্চুরিতে ২৬৫ রানে থামে জিম্বাবুয়ে। জবাবে প্রথম ইনিংসে এখনো ব্যাট করছে বাংলাদেশ।

