‘ধরেন উইকেটের পেছনে মুশফিক কিছু বলে দিল। এটা আমার জন্য সাপেবড় হয়। আমি আরও অনুপ্রাণিত হয়ে যাই।’ তামিমের প্রশ্নের জবাবে হেসে উত্তর দেন কোহলি।
গতকাল রাতে তামিম ইকবালের ফেসবুক আড্ডায় এমন রসিকতা করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
তামিম ব্যাটিংয়ের মৌলিক বিষয়ে প্রশ্ন করেন কোহলিকে। তামিম জানান এটা তার একার প্রশ্ন নয়, দলের আরও অনেকে জানতে চেয়েছে। তামিমের মূল প্রশ্ন ছিল ব্যাটিং স্ট্যান্স, রান তাড়া করা ও আত্মবিশ্বাস নিয়ে।
কোহলি বলেন, ‘আসলে আমি নিজের ফিটনেসের ওপর ভর করে উইকেটের সামনে কিভাবে দাঁড়াব ঠিক করি। আমার হিপ সাহায্য করলে এটা ভালো। আর ক্যারিয়ারের শুরুর দিকে আমি ভালোই খেলে ছিলাম। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর আত্মবিশ্বাস বাড়ে। আমি ম্যাচে চাপ নেই না। যদি দেখি আমার আগে সিনিয়র আউট হয়ে গেছে। তো আমি উইকেটে নেমে চাপটাকে সুযোগ হিসেবে নিতাম।’
কোহলি জানান, তিনি বড় রান তাড়া করতে নেমে পরিকল্পনা করে ফেলেন। কিভাবে কোন ওভারগুলোয় কিভাবে খেলবেন। এ ছাড়া জানান, নিজেকে নিয়ে কোহলির কোনো দিন কোনো ব্যাপারে সংশয় নেই। তিনি দুর্দান্ত আত্মবিশ্বাসী।

