ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) – দশম আসরের পর্দা উঠেছে আজ। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থেকে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে ১ উইকেটে প্রথম ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের দলে ছিলেন মুস্তাফিজুর রহমান।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৭ রানেই দীপক চাহারের বলে ০ রানে ফেরেন এভিন লুইস। এরপর ২০ রানের মাথায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ১৫ রানে ফেরান শেন ওয়াটসন। এরপর ঈশান কিষান ও সূর্যকুমার যাদব ৭৮ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। সূর্যকুমার ৪৩ ও ঈশান ৪০ রানে আউট হলে খেলার হাল ধরেন পান্ডিয়া ভাইদ্বয়।
হার্দিক পান্ডিয়া ২০ বলে ২২ ও ক্রুনাল পান্ডিয়া ২২ বলে ঝড়ো ৪১ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে। চেন্নাই সুপার কিংসের হয়ে শেন ওয়াটসন দু’টি এবং ইমরান তাহির ও দীপক চাহার একটি করে উইকেট লাভ করেন।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার জোড়া আঘাতে শেন ওয়াটসন (১৬) ও সুরেশ রায়না (৪) রানে আউট হলে চাপে পড়ে চেন্নাই। দলীয় ৪৩ রানে মায়ানক মারকাণ্ডে ২২ রান করা আম্বতী রাইডু আউট হলে পুরোটাই ব্যাকফুটে চলে যায় দুই বছর পর ফিরে আসা দলটি।
মারকাণ্ডের বলে ফিরে যান অধিনায়ক ধোনি (৫)। ১২ রান করা রবীন্দ্র জাদেজাকে আউট করে আইপিএল ২০১৮-এ প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজ। এরপর একে একে চাহার (০), হরভাজন (৮), মার্ক উড (১) রানে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই।
কিন্তু ক্রিকেটে কিছু বলা যায় না। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৩০ বলে ৩টি চার ও ৭টি বিশাল ছক্কায় ৬৮ রান করে ব্রাভো করলে পাশার দানের মত বদলে যায় খেলার ভাগ্য। শেষ ওভারে দরকার ছিল ৭ রানের। কেদার যাদব ছয়, চার মেরে জিতে নেন ম্যাচটি।
৩.৫ বলে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।
