দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আবারো মূল্য সূচকের পতন ঘটেছে। দিনের শুরু থেকেই ধারাবাহিকভাবে কমতে থাকে সূচক। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫৭ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ১ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৬৬৩ দশমিক ৭৭ পয়েন্টে। ১৩ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ কমে ২ হাজার ১০৫ দশমিক ২৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। ১২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৫ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ৩৭৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫১২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ২৭৫ কোটি ৩৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৫৮টির ও অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১১২ দশমিক ৮২ পয়েন্ট কমে ১০ হাজার ৫৫০ দশমিক ৭২ পয়েন্টে নেমে যায়। ১১৯ দশমিক ৮১ পয়েন্ট কমে ১৬ হাজার ২৯ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ২৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২০ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৯৪৩ টাকা।
