দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৩৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে জন ৬৩ হাজার ২৬। সেইসাথে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও জন মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৬৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।
আজ শনিবার (৬ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৪ হাজার ৯০৬ জনের। করোনা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী।
শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১৪১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৪৪ হাজার ৭০৫ জন। অপরদিকে ৩৩ লাখ ৪৮ হাজার ৮৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

