অবাক হলেন? অবাক হওয়ার মতোই ঘটনা। তবে বানোয়াট নয়, সত্যি। নিজের ব্যাটের নিলামের লাইভ চলাকালে এক প্রশ্নের জবাবে মেসিকে নিয়ে এমন এক মনোভাব ব্যক্ত করেন সাকিব আল হাসান।
করোনাভাইরাসের মোকাবেলায় নিজের বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছেন সাকিব। আজ বিকেল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত অকশন ফর এ্যাকশন পেইজে চলে এ নিলাম। এই নিলাম থেকে অর্জিত অর্থ পুরোটাই যাবে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর নামে। যা করোনায় কবলে পড়ে দুস্থ অসহায় মানুষের সাহায্যার্থে ব্যয় হবে।
সেখানে লাইভ চলাকালে একজন দর্শক প্রশ্ন করেন, চাঁদে যাওয়ার সুযোগ থাকলে সাকিব তার স্ত্রী শিশিরকে ছাড়া কাকে নিয়ে যেতে চান?
সবাইকে অবাক করে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। সাকিব অনেক আগে থেকেই লিওনেল মেসি ও আর্জেন্টিনার সমর্থক।
উল্লেখ্য, নিলামে ওঠা সাকিবের এসজি ব্যাট বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। এই ব্যাট দিয়েই বিশ্বকাপে বিশ্ব কাঁপিয়েছিলেন সাকিব। বিশ্বকাপের ৮ ম্যাচে দুটি শতকসহ ৮৬.৫৭ গড়ে রান করেন ৬০৬।
বর্তমানে নিষেধাজ্ঞায় থেকে ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এই নিষেধাজ্ঞার কবলে পড়েন। নিষেধাজ্ঞার আগে এই বিশেষ ব্যাট হাতে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান

