মেসির 'এক থেকে তিনশ'




‘ক্যাম্প ন্যু’ – বার্সেলোনার ঘর, বার্সেলোনার বাড়ি। সে ক্যাম্প ন্যু’তে মেসি পূর্ন করেছেন তাঁর ৩০০তম গোল। গতকাল এইবারের বিপক্ষে চার গোল করার মাধ্যমে ক্যাম্প ন্যু’তে এখন মেসির গোলসংখ্যা ৩০২।
এইবারের বিপক্ষে এই চার গোল ছিল ঘরের মাঠে মেসির পঞ্চম সুপার হ্যাটট্রিক। এর আগে আর্সেনাল, ভ্যালেন্সিয়া, ওসাসুনা ও এসপানিওলের বিপক্ষে সুপার হ্যাটট্রিক তথা চার গোল করেন তিনি। একটি পাঁচ গোলও আছে তাঁর। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে গুনে গুনে পাঁচ গোল দেন এলএমটেন।
ঘরের মাঠ তথা ক্যাম্প ন্যু’তে মেসির প্রথম গোল আসে ২০০৫ সালের ১ মে এলবাসটের বিপক্ষে। এর ৪৫২৪ দিন পর গতকাল এইবারের বিপক্ষে করেন ৩০০তম গোল।
২০ এর অধিক ম্যাচে মেসি তিন গোল তথা হ্যাটট্রিক সম্পন্ন করেন প্রথমটি আসে চিরপ্রতিদন্ডী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ২০০৭ সালে তারকাসমৃদ্ধ রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজের প্রথম হ্যাটট্রিক করে বিশ্বকে জানান দেন তাঁর আবির্ভাবের বার্তা।
মেসি ক্যাম্প ন্যু’তে করা ৩০০ টি গোলের মধ্যে সব থেকে বেশিবার এস্প্যানিওলের জালে বল জড়িয়েছেন। এস্প্যানিওলের বিপক্ষে তাঁর গোলসংখ্যা ১৫। যেখানে সেভিয়া, আতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে তাঁর গোল আছে ১৫টি।
২২ নভেম্বর ২০১৪, এই ক্যাম্প ন্যু’তেই তেলমো জারা’র লা লীগার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন এই আর্জেন্টাইন।
২০১৫ সালে কোপা ডেল রে’র ফাইনালে করা গোলকে বলা হয় মেসির অন্যতম সেরা গোল। ক্যাম্প ন্যু’তে সেই ম্যাচে এথলেটিক ক্লাবের বিপক্ষে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় গোল করেন। এছাড়া তাঁর সেরা গোলগুলোর আরো একটি গোল আসে এই ক্যাম্প ন্যু’র ঘাসে ২০০৭ সালে গেটাফের বিরুদ্ধে, কোপা ডেল রে’তে। স্বদেশী দিয়াগো ম্যারাডোনা’র ‘গোল অফ দ্যা সেঞ্চুরি’ এর মত একই রকম মাঝমাঠ থেকে একই দূরত্ব অতিক্রম করে ছয়জনকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
গেটাফের বিরুদ্ধে এই গোল মেসি করেন ১৯ নম্বর জার্সি পড়ে। এর আগে মেসি তাঁর ক্যারিয়ার শুরু করেন ৩০ নম্বর জার্সিতে। পরবর্তীতে তাঁর গায়ে ১৯ নম্বর জার্সি শোভা পেলেও বর্তমানে ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা লিওনেল মেসি।
সূত্র : অল ফুটবল ডট কম