কোপা আমেরিকা ফুটবল মহারণ শুরু হতে বাকি কেবল ২০ দিনের মত। আগামী মাসের ১৪ তারিখ শুরু হবে আর্জেন্টিনা-ব্রাজিলের মহাদেশেএ এ ফুটবল যুদ্ধ।
দিন তিনেক আগেই চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিক ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সময়ক্ষেপণ না করে নিজেদের দল ডিউয়েছে আজ।
ইন্টার মিলান অধিনায়ক মাউরো ইকার্দি নেই দলে। চমক বলতে কেবল এটুকুই। আছেন পাউলো দিবালা, দলে ফিরেছেন আগুয়েরো-দি মারিয়া।
এবারের কোপায় তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২ দল। দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে এবার আমন্ত্রিত দল হিসেবে প্রতিযোগিতায় আছে কাতার ও জাপান।
১৪ জুন সাও পাওলোতে হবে উদ্বোধন। ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।
কোপা আমেরিকায় ২৩ সদস্যের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: আন্দ্রাদা, আরমানি ও মার্চেসিন
রক্ষণভাগ: রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, হুয়ান ফোয়েথ, জার্মান পেতসেয়া, রামিরো ফুয়েনেস মোরি, নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কাস আকুনা
মাঝমাঠ: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো প্যারাদেস, রবার্তো পেরেইরা, জিওভানি লো চেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, গুইদো রদ্রিগেজ ও এজিকিয়েল প্যালাসিওস
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও এগুয়েরো, পাউলো দিবালা, মাতিয়াস সুয়ারেজ ও লওতারো মার্টিনেজ
কোপা আমেরিকার গ্রুপ:
গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা এবং পেরু।
গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।
গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।

