আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়নো রোনালদোকে পেছনে ফেলে চলতি বছর সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট হলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার।
ফোর্বস সাময়িকীর হিসেবে ২০২০ সালে আয়ের দিক থেকে সবার ওপরে আছেন এই সুইস অ্যাথলেট। এরমধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো টেনিস তারকা এই তালিকায় শীর্ষে উঠে এলেন।
শুক্রবার এই বছরের ১০০ জন শীর্ষ আয়ের অ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। করোনাভাইরাসের কারণে এবার ফুটবল ক্লাবগুলো খেলোয়াড়দের বেতন কেটে রেখেছিল। আর এর কারণে গত বছরের মতো এবার আর শীর্ষস্থান নিজের দখলে রাখতে পারেননি মেসি।
গত ১২ মাসে সুইস টেনিস কিংবদন্তি ফেদেরার আয় করেছেন ১০ কোটি ৬৩ লাখ ডলার। এর মধ্যে ১০ কোটি ডলারই তিনি পেয়েছেন এন্ডোর্সমেন্ট থেকে। আর গত বছর শীর্ষে থাকা ফুটবল তারকা লিওনেল মেসি এবার নেমে গেছেন তিনে। এই সময়ে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় ১০ কোটি ৪০ লাখ ডলার।
সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন দুইয়ে, তার আয় ১০ কোটি ৫০ লাখ ডলার।
সেরা পাঁচে আরও আছেন যথাক্রমে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার (৯ কোটি ৫৫ লাখ ডলার) ও আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস (৮ কোটি ৮২ লাখ ডলার)।
নারী টেনিসে সেরেনা উইলিয়ামসকে পেছনে ফেলে দিয়েছেন দুইটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাওমি ওসাকা। জাপানিজ এই টেনিস তারকা এ বছর প্রাইজমানি থেকে ৩৪ লাখ ডলার আর এন্ডোর্সমেন্ট থেকে আয় করেছেন ৩ কোটি ৪০ লাখ ডলার।
একমাত্র ক্রিকেটার হিসেবে মধ্যে কেবল ফোর্বস সাময়িকীর সেরা ১০০ উপার্জনকারী অ্যাথলেটদের মধ্যে জায়গা করে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। কোহলির মোট আয় ২ কোটি ৬০ লাখ ডলার।
১৯৯০ সাল থেকে অ্যাথলেটদের আয়ের এই তালিকা করে আসছে ফোর্বস। পুরুষ টেনিসে রেকর্ড ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার নবম অ্যাথলেট হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন।

