রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে শাকিল (১৮) নামের এক বখাটেকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রায়েরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত শাকিল রায়েরবাজার এলাকায় ভাড়া থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

