দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের বিশ্বকাপবাছাই পর্বে দশ দলের মোকাবেলায় শীর্ষ চার দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। বর্তমানে আর্জেন্টিনার অবস্থান পাঁচে। তার একধাপ উপরে আছে চিলি। তবে কোনো ম্যাচ না খেলেই চিলিকে টপকে যেতে পারে আর্জেন্টিনা।
বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন কার না থাকে? আর দলটি যদি হয় আর্জেন্টিনা, তবে সে দলটিকে ছাড়া বিশ্বকাপ কি ভাবা যায়? সরাসরি বিশ্বকাপে সুযোগ পেতে হলে শীর্ষ চারে থাকতেই হবে। পাঁচ নম্বর দলকে প্লে অফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। বলিভিয়ার এক ভুলেই এমন কঠিন সমীকরণে আর্জেন্টিনা। তাদের নিষিদ্ধ এক খেলোয়াড়কে মাঠে নামানোর মত ভুলে ড্র করেও পূর্ন তিন পয়েন্ট পায় চিলি। অপর ম্যাচে পেরু ২-০ গোলে হেরেও পূর্ন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে বলিভিয়ার বিপক্ষে।
সে জন্যই বাড়তি দুই পয়েন্ট পেয়ে আর্জেন্টিনাকে টপকে চারে চলে গিয়েছিল চিলি (২৩ পয়েন্ট)। সেখানে ২২ পয়েন্ট নিয়ে পাঁচে এখন আর্জেন্টিনা।
কিন্তু আন্তর্জাতিক ক্রীড়াবিষয়ক সালিসি আদালতের নতুন রায়ে সেটা বদলে যাচ্ছে। যেহেতু পেরু ও চিলি এ বিষয়ে আপিল করতে ম্যাচের পর ২৪ ঘণ্টার বেশি অপেক্ষা করেছিল, তাই আগের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে টিএএস। রায়ে বলিভিয়ার ৬ পয়েন্ট কেটে রাখা হলেও চিলিকে প্রাপ্য এক পয়েন্টই শুধু দেওয়া হয়েছে এবং পেরুর তিন পয়েন্টই কমে গেছে। রায়ের ফলে চিলির পয়েন্ট কমে ২১ হয়ে যাবে বাছাইপর্ব শুরু হওয়ার আগেই।
প্রায় এক মাস পরে ৩১ আগস্ট থেকে আবারো বাছাই পর্বের লড়াই শুরু। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা স্বস্তিতেই থাকতে পারে মেসি-দিবালা-ডি মারিয়াদের আর্জেন্টিনা।
