যক্ষ্মা শনাক্তের জিন এক্সপার্ট মেশিন দিয়েই সম্ভব করোনাভাইরাসের পরীক্ষা। এ পদ্ধতিতে ফলাফল পেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্রে এমন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সামিউল ইসলাম বলেন, ইতোমধ্যে এই প্রসিডিওরটা এফডি অ্যাপ্রুভ পেয়েছে। গ্লোবালি এটি রিকোগনাইজড করছে।
করোনাভাইরাসের সামাজিক সংক্রমনের চতুর্থ ধাপে বাংলাদেশ। এই ধাপেই প্রতিদিন অন্তত ১০ হাজার টেস্টের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যা করোনা শনাক্তের কীটের অভাবে সম্ভব নয়।
বিএসএমএমইউ মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ বলেন, আপাতত মেশিন কেন্দ্রিক কোনো ইনভেস্টভেন্ট সরকারের করতে হবে না।
কোন ধরনের প্রশিক্ষণ, জনবল নিয়োগের ঝামেলা ছাড়াও সংক্রমণের ঝুকি কম থাকায় বর্তমানে আমেরিকায় এ পদ্ধতি ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। তবে এ কার্যক্রম শুরু করতে প্রয়োজন মেশিনের উপযোগী রি-এজেন্ট। সরকারের সর্বোচ্চ মহলের অগ্রাধিকার ছাড়া এমন সুযোগ অধরাই থাকবে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।

