বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণে এবার একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও নতুন করে ৫০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ৫২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, আগামীতে যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের সংখ্যা ১ লাখও ছাড়িয়ে যেতে পারে।
দেশটিতে সব মিলিয়ে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৭৯ হাজার ৯৫৩ জনে। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।
সার্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

