যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ‘নিহত সব আরোহী’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আকাশে উড়তে গিয়ে সংঘর্ষে যুক্তরাষ্ট্রে দুটি বিমান বিধ্বস্ত হয়ে কোর ডি’অ্যালিন হ্রদে পতিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, এতে দুই বিমানের ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুটেনাই কাউন্টি শেরিফের কার্যালয়কে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান দুটিতে ৮ জন যাত্রী এবং ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে সেখানে কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে বয়স্ক এবং শিশুও রয়েছে।

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষের কারণ এখন পর্যন্ত জানতে পারেননি তদন্তকারীরা। কুটেনাই কাউন্টি শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, হ্রদে বিমান দুটি বিধ্বস্ত হওয়ার পর ১২৭ ফুট পানির নিচে তলিয়ে গেছে। কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তা লেফ. রায়ান হিগিংসকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, হ্রদে বিমান দুটি ডুবে যাওয়ার আগ মুহূর্তে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকী ৬ আরোহীর খোঁজ না মিললেও তারা বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।