রংপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু


রংপুর, Rangpur District #paperslife

বজ্রপাতের কবলে পড়ে রংপুরে সাধন পাহান নামে (১০) নামের এক স্কুলছাত্রের মুত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে নগরীর উত্তর শেখপাড়া আদিবাসী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাধন ওই এলাকার বাবু রাম মিঞ্জির বড় ছেলে এবং স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে স্থানীরা জানান, শনিবার রাতে বাড়ির পাশে জমিতে মাছ ধরার জন্য বড়শি ফেলে রাখে সাধন ও তার দুই বন্ধু। আজ সকাল ৭টার দিকে তারা তিনজন ওই বড়শি তুলতে সেখানে যায়।

এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাকি দু’জন বাড়িতে ফিরে এলেও সাধন সেখানেই ছিল। পরে তাদের কাছ থেকে সাধনের অবস্থানের বিষয়টি শুনে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম।